টার্ফ মালিকদের জন্য

খাতা আর ফোন কল ছাড়াই টার্ফ চালান

কাস্টমার নিজেই খালি স্লট দেখে বুক করবে, বিকাশ বা নগদে অগ্রিম পাঠাবে। আপনি এক স্ক্রিনে TrxID মিলিয়ে নিশ্চিত করবেন, বকেয়া আর মাসের লাভ-খরচ দেখবেন।

  • আপনার টার্ফের নামে নিজস্ব ওয়েবসাইট
  • মোবাইলেই চলে, অ্যাপ লাগে না
  • বাংলায়
অ্যাডমিন · আজ
আজ বুকড11/18
জমা পেয়েছি৳18,500
যাচাই বাকি2
নমুনা টিম এ8:00 PM · ৳2,500
বিকাশ ৳1,000 · TrxID 9JK2L4M8QXটাকা মিলেছে
8 PM9 PM10 PM11 PM

নমুনা ডেটা

যা যা পাবেন

বুকিং থেকে মাসের হিসাব পর্যন্ত, এক জায়গায়

অনলাইন বুকিং পেজ

কাস্টমার তারিখ বেছে খালি স্লট দেখে নিজেই বুক করে। দিন আর রাতের আলাদা ভাড়া।

বিকাশ/নগদ অগ্রিম

কাস্টমার TrxID দেয়, আপনি এক ক্লিকে “টাকা মিলেছে” চাপেন। একই TrxID দুইবার চলে না।

ডাবল বুকিং হয় না

একটা স্লট একবারই বুক হয়, অনলাইন আর কাউন্টার দুই দিক থেকেই।

QR রসিদ

প্রতিটি বুকিংয়ের কোড আর QR। কাস্টমার পরে কোড দিয়ে স্ট্যাটাস দেখতে পারে।

কাউন্টার ও সাপ্তাহিক বুকিং

ফোনে আসা বুকিং নিজে বসান। নিয়মিত টিমের জন্য ১২ সপ্তাহ পর্যন্ত রিপিট।

বকেয়া হিসাব

কে কত অগ্রিম দিল, কার কত বাকি, এক তালিকায়। নগদ, বিকাশ, নগদ আলাদা।

খরচ ও লাভ রিপোর্ট

বিদ্যুৎ বিল, বেতন, রক্ষণাবেক্ষণ লিখে রাখুন। যেকোনো সময়ের আদায়, খরচ আর নিট লাভ।

এক্সেলে ডাউনলোড

বুকিং আর পেমেন্টের তালিকা CSV ফাইলে নামিয়ে এক্সেলে খুলুন।

স্টাফ লগইন

ম্যানেজারদের আলাদা লগইন। সেটিংস আর স্টাফ শুধু মালিক বদলাতে পারে।

ব্ল্যাকলিস্ট ও বন্ধের দিন

ঝামেলার নম্বর আটকান, ছুটির দিনে অনলাইন বুকিং বন্ধ রাখুন।

মোবাইলে চলে

কাস্টমার আর স্টাফ, দুই দিকই ফোনের ব্রাউজারে চলে। কিছু ইনস্টল করতে হয় না।

আপনার নামে, আপনার ডেটা

প্রতিটি টার্ফের আলাদা সাইট আর আলাদা ডেটাবেস। অন্য কেউ আপনার হিসাব দেখে না।

লাইভ ডেমো

খুলনা টার্ফে চালু আছে, নিজে দেখে নিন

কাস্টমার যে পেজ দেখবে সেটা খুলে স্লট, ভাড়া আর বুকিং ফর্ম দেখুন। অ্যাডমিন প্যানেলের ডেমো দেখতে চাইলে নিচের ফর্মে জানান, আমরা দেখিয়ে দেব।

কাস্টমার যা করে

  • খালি স্লট দেখে
  • নাম, নম্বর, TrxID দেয়
  • রসিদ আর QR পায়
  • কোড দিয়ে স্ট্যাটাস দেখে

আপনি যা করেন

  • TrxID মিলিয়ে নিশ্চিত করেন
  • বাকি টাকা জমা নেন
  • খরচ লিখে রাখেন
  • মাসের লাভ দেখেন

কিভাবে শুরু করবেন

আপনার কাজ শুধু ভাড়া আর সময় জানানো

  1. যোগাযোগ করুননিচের ফর্মে টার্ফের নাম আর নম্বর দিন।
  2. আমরা সেটআপ করিআপনার টার্ফের নামে সাইট, ডোমেইন বা সাবডোমেইনে।
  3. ভাড়া ও সময় বসাইখোলার সময়, দিন-রাতের ভাড়া, বিকাশ/নগদ নম্বর।
  4. লিংক শেয়ার করুনফেসবুক পেজে বুকিং লিংক দিন, বুকিং আসা শুরু।

প্রশ্ন ও উত্তর

টার্ফ মালিকরা যা জিজ্ঞেস করেন

কাস্টমারকে কি কোনো অ্যাপ নামাতে হবে?

না। একটা লিংক, ফোনের ব্রাউজারেই খোলে। আপনি চাইলে লিংকটা ফেসবুক পেজ আর মেসেঞ্জারে দিয়ে রাখবেন।

বিকাশের টাকা কি নিজে থেকে যাচাই হয়?

এখন কাস্টমার TrxID দেয় আর আপনি বিকাশ অ্যাপে মিলিয়ে এক ক্লিকে নিশ্চিত করেন। অটোমেটিক বিকাশ পেমেন্ট আর SMS যোগ করা যায়, তার জন্য আপনার বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট আর SMS গেটওয়ে লাগবে।

আমার হিসাব কি অন্য টার্ফ দেখতে পাবে?

না। প্রতিটি টার্ফের আলাদা ইনস্টল আর আলাদা ডেটাবেস।

নিজের ডোমেইন দিয়ে চালানো যাবে?

হ্যাঁ, আপনার নিজের ডোমেইন বা সাবডোমেইনে বসানো যায়।

খরচ কত?

টার্ফের মাঠ আর দরকার অনুযায়ী। ফর্মে নম্বর দিন, আমরা ফোন করে জানাব।

আপনার টার্ফে TurfControl চান?

নাম আর নম্বর দিন। আমরা ফোন করে ডেমো দেখাব আর আপনার টার্ফের জন্য কী লাগবে বুঝে নেব।